একান্নবর্তী পরিবার কেন আর আগের মতো চলে না
একান্নবর্তী পরিবার ছিল মালিকানার মতো ছিল, কে বড়, কে ছোট, কার কী দায়িত্ব, কখন কী করতে হবে, সব ঠিক করা ছিল। এতে নিরাপত্তা ছিল। এখন মানুষ শুধু বেঁচে থাকতে চায় না, নিজের মতো করে বাঁচতে চায়।
FAMILY AND RELATIONSHIPS


একান্নবর্তী পরিবার ছিল মালিকানার মতো ছিল, কে বড়, কে ছোট, কার কী দায়িত্ব, কখন কী করতে হবে, সব ঠিক করা ছিল। এতে নিরাপত্তা ছিল। এখন মানুষ শুধু বেঁচে থাকতে চায় না, নিজের মতো করে বাঁচতে চায়।
একান্নবর্তী পরিবার আগের মতো না চলার কারণ:-
সিদ্ধান্তে একক কর্তৃত্ব: পরিবারের বড় কর্তা সব সিদ্ধান্ত নেওয়ায় ছোটরা নিজেদের মতামত দিতে পারতো না। পছন্দ, স্বপ্ন আলাদা হওয়ার কারণে অনেকের কস্ট লাগে।
স্বাধীনতা আর নিজের মতো বাঁচার চাওয়া: স্বামী-স্ত্রী নিজেদের সম্পর্কের জন্য আলাদা জায়গা চায়। সবসময় সবার সামনে থাকা তাদের কাছে চাপের মনে হয়। শাশুড়ি বউ বা ভাইয়ে বোনে দ্বন্দ্ব, কথা কাটাকাটি দূরত্ব তৈরী করছে। নিজের ঘর, নিজের সময়, নিজের সন্তানকে নিজের মতো মানুষ করা, এই চাওয়াটা এখন অনেক বেশি স্পষ্ট।
জায়গার অভাব ও স্থানান্তর: শহরের ছোট ফ্ল্যাটে তিন প্রজন্মের একসাথে থাকা শারীরিকভাবেই কঠিন হয়ে পড়ছে। চাকরি বা পড়াশোনার জন্য পরিবারের সদস্যরা ভিন্ন শহরে, এমনকি ভিন্ন দেশে চলে যাচ্ছে।
অভ্যাস ও যোগাযোগের বদল: আলাদা থাকতে থাকতে নিজের মতো চলার অভ্যাস তৈরি হয়। পরে আবার একসাথে থাকতে গেলে সেটা চাপ মনে হচ্ছে।মোবাইল, টিভি, ইন্টারনেট প্রত্যেকের আলাদা জগৎ তৈরি করেছে। আগের মতো উঠোনে বসে একসাথে গল্প, একসাথে খাওয়ার সময়টা কমে গেছে।
দায়িত্বের ভারসাম্য: সংসারের কাজ, বাবা-মায়ের সম্পত্তি কে কতটা পাবে, কে দেখাশোনা করবে, এই নিয়ে ভুল বোঝাবুঝি। আয়ের বৈষম্য - যে বেশি আয় করে, সে মনে করে পরিবারে বেশি দিচ্ছে। যে কম আয় সে মনে করে তার মতামতের দাম কম।
খরচের ধরন এবং বাইরের সেবা: পড়াশোনা, চিকিৎসা, বাড়ি ভাড়া, ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে খরচ বেশি আর আলাদা। ডে-কেয়ার, হোম কেয়ার, রেডিমেড খাবার, পেনশন আর স্বাস্থ্যবিমা নির্ভরতা কমিয়ে দিয়েছে।
মূল্যবোধের পার্থক্য: বড়রা মানেন শৃঙ্খলা আর ত্যাগ, ছোটরা চায় স্বাধীনতা আর ব্যক্তিগত সিদ্ধান্ত। কোনোটাই ভুল না, কিন্তু এক ছাদের নিচে সংঘাত তৈরি হচ্ছে।
নারীদের শিক্ষা আর চাকরি: আগের মতো নারীরা শুধু সংসারের ভেতরে সীমাবদ্ধ নেই। তাদের চাকরি, সময়, মতামতের দাম বেড়েছে। পুরোনো নিয়ম দিয়ে সেটা চালাতে গেলে টানাপোড়েন বাড়ছে।
Address
21 Deepglade Crescent, Toronto, M2J 1B3, Ontario, Canada
Contacts
Email: support@answer2know.com
Website: www.answer2know.com
Tel: 1-416-302-8431
Copyright©Answr2Know: Contents on this site can not be copied in whole or in part without prior written consent from the owner. Posts may be used only with owner's permission. (Email- support@answer2know.com)
