ভবিষ্যতের পরিবার, সহমতের সংসার - দুজনে মিলে বিয়ে বা বিয়ে ছাড়া একসাথে বসবাস
ভবিষ্যতের পরিবার হবে সহাবস্থান এবং সহমতের সংসার। দুজনে মিলে বিয়ে বা বিয়ে ছাড়া একসাথে বসবাস। শ্রদ্ধা, স্থায়িত্বসহ স্বাধীনতা এবং কথা বলার জায়গা থাকবে। সঙ্গীরা একে অন্যের মানসিক, শারীরিক, আর্থিক দেখাশোনার দায়িত্ব ভাগ করে নেবে। পারস্পরিক শ্রদ্ধা এবং প্রতিশ্রুতির মাধ্যমে সহ্য করে থাকার জন্য নিঃশর্ত সহমর্মিতাও প্রয়োজন হবে, যা আশাব্যঞ্জক এবং ভয়ঙ্কর উভয়ই হতে পারে।
FAMILY AND RELATIONSHIPS
ভবিষ্যতের পরিবার হবে সহাবস্থান এবং সহমতের সংসার। দুজনে মিলে বিয়ে বা বিয়ে ছাড়া একসাথে বসবাস। শ্রদ্ধা, স্থায়িত্বসহ স্বাধীনতা এবং কথা বলার জায়গা থাকবে। সঙ্গীরা একে অন্যের মানসিক, শারীরিক, আর্থিক দেখাশোনার দায়িত্ব ভাগ করে নেবে। পারস্পরিক শ্রদ্ধা এবং প্রতিশ্রুতির মাধ্যমে সহ্য করে থাকার জন্য নিঃশর্ত সহমর্মিতাও প্রয়োজন হবে, যা আশাব্যঞ্জক এবং ভয়ঙ্কর উভয়ই হতে পারে।
ভবিষ্যতের পরিবার বাস্তবে কেমন হতে পারে:-
বিয়ে হবে আরও নমনীয়, এবং টিকে থাকার জন্য বাধ্যকতা থাকবে না। এটা হবে একটা সঙ্গী বেছে নেওয়ার সিদ্ধান্ত। সবাই তত্ত্বাবধায়ক হবে, ফলে কেউই দায়িত্ব না নিয়ে বলবে, আমি তো একা না, অন্যরাও তো আছে।
ভবিষ্যতের পরিবার রক্তের সম্পর্কের বাইরেও বন্ধু, লিভ-ইন পার্টনার, দত্তক সন্তান, সমলিঙ্গ দম্পতি, একা মা বা একা বাবাকে পরিবারের ভেতরেই ধরা হবে। চ্যালেঞ্জ হবে শুধু যোগাযোগ রাখা নয়, সত্যিকারের উপস্থিতি ধরে রাখা।
রিমোট কাজ, ফ্রিল্যান্সিং, মেয়েদের চাকরি আর ব্যবসায় আসা, পরিবারের ভেতরের দায়িত্ব ভাগাভাগি বদলে দিবে । রান্না, বাচ্চা দেখা, বাজার, এগুলো আর শুধু একজনের কাজ থাকবে না।
আলাদা বা একসঙ্গে দুজন দুই বাড়িতে বা দুই ঘরে থাকবে , যাতে কাজ, ঘুম আর নিজের জায়গাটা ঠিক থাকে। বিয়ে না করা, ডিভোর্সের পর একা থাকা, বন্ধুদের নিয়ে পরিবার বানানো, এগুলো আর অস্বাভাবিক মনে হবে না।
জীবনযাত্রার খরচ বাড়ায় অনেক তরুণ-তরুণী বেশিদিন বাবা-মায়ের সঙ্গে থাকবে। আবার অনেকে খরচ বাঁচাতে বন্ধুদের সঙ্গে মিলে এক ধরনের কমিউনিটি পরিবার বানিয়ে থাকবে।
ভবিষ্যতের পরিবার কম আনুষ্ঠানিক হবে, কম বাধ্যবাধকতার হবে, কিন্তু বেশি পছন্দের হবে। জন্মসূত্রে পাওয়া পরিবারের পাশাপাশি বেছে নেওয়া পরিবারটাও সমান গুরুত্ব পাবে।
বাচ্চাদের এআ,ই টিউটর, স্ক্রিন থেকে দূরে রাখা কঠীন হবে। অনেক বাচ্চা দুই সংস্কৃতি নিয়ে বড় হবে। বাড়িতে এক ভাষা, স্কুলে আরেক ভাষা, দুই রকম উৎসব, দুই রকম খাবার। ডিভোর্সের পর বাচ্চার দুইটা বাড়িই সত্যিকারের বাড়ি হবে।
ভবিষ্যতের পরিবারে যত্ন হবে বড় পরীক্ষা - সবাইকে ফোনে পাওয়া যাবে, কিন্তু সবাইকে চেনা যাবে না। যে পরিবারগুলো ভালো থাকবে, তারা তিনটা জিনিস রক্ষা করবে। ফোন ছাড়া আসল কথা বলা, একসঙ্গে অলস সময় কাটানো, আর ঝগড়া হলেও সম্পর্ক না ভাঙা। সব মিলিয়ে ভবিষ্যতের পরিবার হবে আকারে ছোট, সংজ্ঞায় বড়, দূরত্বে ছড়িয়ে থাকা, কিন্তু ইচ্ছায় জোড়া লাগানো।


Address
21 Deepglade Crescent, Toronto, M2J 1B3, Ontario, Canada
Contacts
Email: support@answer2know.com
Website: www.answer2know.com
Tel: 1-416-302-8431
Copyright©Answr2Know: Contents on this site can not be copied in whole or in part without prior written consent from the owner. Posts may be used only with owner's permission. (Email- support@answer2know.com)
