দীর্ঘশ্বাস প্রতিবাদ নয়, নীরবতা সমাধান নয় - চুপ থাকা অন্যায়কে আরও সাহসী করে তোলে
দীর্ঘশ্বাস হলো নিজের সঙ্গে নিজের বোঝাপড়া। সেখানে কষ্ট আছে, কিন্তু প্রতিরোধ নেই। দীর্ঘশ্বাস আসে যখন মানুষ ক্লান্ত হয়ে যায়। বারবার বলেও কিছু বদলায় না, তখন মানুষ দীর্ঘশ্বাস ফেলে। এটা শুধু নিজের কাছেই পৌঁছায়। যে অন্যায় করছে, তার কানে পৌঁছায় না। সে জানতেও পারে না, আপনি কষ্ট পেয়েছেন। তাই দীর্ঘশ্বাসে মন হালকা হয়, কিন্তু, পরিস্থিতি বদলায় না।
SELF-GROWTH AND DECISION-MAKING

নীরবতা ভয়ংকর। নীরব থাকলে অন্যায় নিজের মতো করে তার অর্থ বানিয়ে নেয়। ভয়ে চুপ থাকলে, সে ভাববে আপনি মেনে নিয়েছেন। ভদ্রতা করে চুপ থাকলে, সে ভাববে আপনি দুর্বল। ক্লান্ত হয়ে চুপ থাকলে, সে ভাববে কেউ আর বাধা দেবে না। তখন সে থামে না - আরও এগোয়, আরও জোরে কথা বলে, আরও বেশি দাবি করে। এভাবেই অন্যায় বড় হতে থাকে।
নীরবতাকে শান্তি বলে ঝামেলা এড়িয়ে গেলে, সম্পর্ক বাঁচিয়ে রাখা, নিজেকে নিরাপদ রাখা যায়। কিন্তু যে শান্তি অন্যায়কে টিকিয়ে রাখে, সেটা আসলে শান্তি নয়, সেটা ভয়কে সাজিয়ে রাখা। অন্যায়ের সবচেয়ে বড় শক্তি তার নিজের জোর নয়, চারপাশের নীরবতা।
প্রতিবাদ হোলো কষ্টটাকে ভাষা দেওয়া, সত্য কথাটা স্পষ্ট করে বলা, অন্যায়কে অন্যায় বলা, না বলতে শেখা, ভুক্তভোগীর পাশে দাঁড়ানো, যেটা সবাই এড়িয়ে যাচ্ছে। তাই আজ আর চুপ নয়, সত্যের পক্ষে কথা বলার সময়। প্রতিবাদ না করে চুপ থাকা নিরপেক্ষ নয় - তা অনুমতি হয়ে যায়।
Address
21 Deepglade Crescent, Toronto, M2J 1B3, Ontario, Canada
Contacts
Email: support@answer2know.com
Website: www.answer2know.com
Tel: 1-416-302-8431
Copyright©Answr2Know: Contents on this site can not be copied in whole or in part without prior written consent from the owner. Posts may be used only with owner's permission. (Email- support@answer2know.com)