প্রতারকরা কণ্ঠে কর্তৃত্ব আনে - ভয় দিয়ে শুরু করে যা সত্যি বলে মনে হয়
প্রতারকরা জানে, ভয় পেলে মস্তিষ্ক যুক্তি দিয়ে ভাবে না, বাঁচার জন্য দ্রুত কিছু করতে চায়। প্রতারক ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করে। মানুষকে সরাসরি মিথ্যা বললে সে প্রশ্ন করবে। তাই তারা আগে প্রশ্ন করার সুযোগটাই বন্ধ করে দেয়।
PRACTICAL LIFE EDUCATION


প্রতারকরা জানে, ভয় পেলে মস্তিষ্ক যুক্তি দিয়ে ভাবে না, বাঁচার জন্য দ্রুত কিছু করতে চায়। প্রতারক ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করে। মানুষকে সরাসরি মিথ্যা বললে সে প্রশ্ন করবে। তাই তারা আগে প্রশ্ন করার সুযোগটাই বন্ধ করে দেয়। প্রতারকরা ব্যবহার করে:-
কর্তৃত্ব: দ্রুত কাজ করে, কারণ ছোটবেলা থেকে আমরা শিখেছি, ভারী গলা, পদবি, ব্যাজ নম্বর মানেই কথা শুনতে হবে। গলায় ভারিক্কি ভাব, ব্যাংক, পুলিশ, সরকারি অফিসের নাম। শুনলেই মনে হয়, এই লোক তো আর এমনি এমনি ফোন করেনি।
ক্ষতির ভয়: শুরুটাই করে খারাপ খবর দিয়ে। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, টাকা চলে যাবে, ভাতা বন্ধ হয়ে যাবে। কথাটা সত্যি কিনা যাচাই করার আগেই বুকটা ধক করে ওঠে।
লজ্জা এবং বিপদের ভয়: আপনার নামে মামলা আছে, আপনার পরিচয় দিয়ে অপরাধ হয়েছে, পুলিশ আসছে।
ভালোবাসার ভয়: এটা সবচেয়ে শক্তিশালী। ছেলে, মেয়ে বা নাতি-নাতনি দুর্ঘটনায় পড়েছে, জেলে আছে, হাসপাতালে আছে, এখনই সাহায্য লাগবে। পরিবারের কথা শুনলে সতর্ক মানুষও যাচাই করতে দেরি করতে চায় না, কারণ অপেক্ষা করাটাই তখন নিষ্ঠুর মনে হয়।
তাড়াহুড়ো: এখনই করতে হবে, ফোন কাটা যাবে না, কাউকে বলা যাবে না। ভাবার সময়টুকুই কেড়ে নেয়।
নিজেকে বাঁচানোর উপায়:
থামুন: যদি মনে হয় খুব তাড়াহুড়ো করছে বা আপনাকে বিশেষভাবে সাহায্য করা হচ্ছে, সতর্ক হতে হবে।ফোনে থাকা অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না। বলুন, পরে কথা বলব।
নিজে থেকে যাচাই করুন: ওরা যে নম্বর দিয়েছে তাতে না, আপনি চেনেন এমন অফিসিয়াল নম্বরে নিজে ফোন করে জিজ্ঞেস করুন।
গোপন কিছু দেবেন না: আসল অফিস কখনোই ফোনে পাসওয়ার্ড, ওটিপি, কার্ডের পিন, গিফট কার্ড বা ক্রিপ্টোতে টাকা পাঠাতে বলে না। চাইলেই বুঝবেন, এটা প্রতারণা।
Address
21 Deepglade Crescent, Toronto, M2J 1B3, Ontario, Canada
Contacts
Email: support@answer2know.com
Website: www.answer2know.com
Tel: 1-416-302-8431
Copyright©Answr2Know: Contents on this site can not be copied in whole or in part without prior written consent from the owner. Posts may be used only with owner's permission. (Email- support@answer2know.com)
