রাজনীতিকে ঘৃণা করে লাভ নেই - কারণ, রাজনীতি আপনাকে ছাড়বে না

রাজনীতি শুধু ভোট, দল আর নেতার ব্যাপার না। রাজনীতি হলো ক্ষমতা আর সিদ্ধান্তের খেলা। রাজনীতি থেকে পালানো যায় না। সচেতন নাগরিক হওয়াই দেশের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব। ঘৃণার বদলে বেছে নেওয়া আবশ্যক। কোন রাজনীতিটা দলীয় ক্যাডার তৈরির খেলা, আর কোনটা নাগরিক হিসেবে নিজের অধিকার, এই দুটোকে আলাদা করে দেখা। প্রথমটাকে অপছন্দ করেও দ্বিতীয়টা থেকে সরে যাওয়া যায় না। ঘৃণা না করে জানুন, প্রশ্ন করুন, ভাবুন, মতামত দিন। দল দেখে নয়, কাজ দেখে বিচার করুন।

PRACTICAL LIFE EDUCATION

Mozammel Khan

রাজনীতি শুধু ভোট, দল আর নেতার ব্যাপার না। রাজনীতি হলো ক্ষমতা আর সিদ্ধান্তের খেলা। রাজনীতি থেকে পালানো যায় না। সচেতন নাগরিক হওয়াই দেশের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব। ঘৃণার বদলে বেছে নেওয়া আবশ্যক। কোন রাজনীতিটা দলীয় ক্যাডার তৈরির খেলা, আর কোনটা নাগরিক হিসেবে নিজের অধিকার, এই দুটোকে আলাদা করে দেখা। প্রথমটাকে অপছন্দ করেও দ্বিতীয়টা থেকে সরে যাওয়া যায় না। ঘৃণা না করে জানুন, প্রশ্ন করুন, ভাবুন, মতামত দিন। দল দেখে নয়, কাজ দেখে বিচার করুন।

রাজনীতি কোথায় নেই:

আমরা ভাবি রাজনীতি মানে সরকার এবং সংসদ। আসলে রাজনীতি তিন স্তরে চলে। আপনি প্রথম দুইটা থেকে পালাতে পারবেন না, তৃতীয়টা থেকে তো আরও না।

ঘরে: কার কথা বেশি চলবে, টাকা কিভাবে খরচ হবে, ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে কে সিদ্ধান্ত নেবে, এটাও এক ধরনের রাজনীতি।

সমাজে: মহল্লায় রাস্তা হবে কিনা, মসজিদ বা মন্দিরের কমিটি কে চালাবে, স্কুলে ভর্তি কিভাবে হবে, এসবও রাজনীতি।

রাষ্ট্রে: ট্যাক্স কত হবে, স্বাস্থ্য খাতে কত টাকা যাবে, আইন কেমন হবে, এসব তো সরাসরি রাজনীতি।

রাজনীতি নিয়ে ঘৃণা কেন আসে:

ঘৃণা রাজনীতির প্রতি আসে না, আসে রাজনীতিবিদদের ব্যবহার দেখে। মিথ্যা প্রতিশ্রুতি, দুর্নীতি, মারামারি, মুখে এক কথা কাজে আরেক কথা, এসব দেখতে দেখতে মানুষ ভাবে, সবাই একই রকম। ঘৃণা আমাদের মনে ভুল ধারণা তৈরি করে। আমরা ভাবি, আমি দূরে থাকলেই আমি পরিষ্কার থাকলাম। আসলে দূরে থাকা মানে পরিষ্কার থাকা না, দূরে থাকা মানে নিজের অধিকারটা আযোগ্য মানুষকে দিয়ে দেওয়া। তখন তাদের সিদ্ধান্তই আপনার ওপর চাপিয়ে দেয়।

ঘৃণা করলে কী হয়:

রাজনীতিকে ঘৃণা করাটাই সবচেয়ে বড় রাজনৈতিক ফাঁদ। আপনি যখন বলেন "আমি রাজনীতি পছন্দ করি না", তখন রাজনীতি থেমে থাকে না। শুধু আপনার অনুপস্থিতিতে আযোগ্য অন্য কেউ আপনার হয়ে সিদ্ধান্তটা নিয়ে নেয়। তাই ঘৃণা নয়, এটি সম্পর্কে অবহিত হওয়া আবশ্যক।

যারা বলে, আমি রাজনীতি বুঝি না, আমি এর মধ্যে নেই, তারাই শেষে সবচেয়ে বেশি ভোগে। কারণ আমরা চুপ থাকলে আমাদের হয়ে কথা বলার মানুষটাও চুপ হয়ে যায়। আর যারা চিৎকার করে, যারা সংগঠিত ক্যাডার, তাদের কথাই তখন আইন হয়ে যায়। আপনি মানেন আর না মানেন, সেই আইন আপনাকে মানতেই হয়। ঘৃণা মানুষকে সন্দেহপ্রবণ করে তোলে, কিন্তু কিছু বদলানোর শক্তি দেয় না। শুধু রাগ জমে, হতাশা বাড়ে।

আপনি ভোট না দিলেও, খবর না দেখলেও, আলোচনা থেকে দূরে থাকলেও রাজনীতি ঠিকই আপনার ঘরে ঢুকে পড়ে। বাজারের দাম, ওষুধের দাম, রাস্তার অবস্থা, হাসপাতালে সিরিয়াল, ছেলেমেয়ের স্কুল, চাকরির সুযোগ, সবকিছুর পেছনেই কোনো না কোনো রাজনৈতিক সিদ্ধান্ত আছে।

তাই ঘৃণার বদলে একটু দূরত্ব রেখে বোঝাটাই বুদ্ধিমানের কাজ। সব দলে যোগ দিতে হবে না, সব মিছিলে যেতে হবে না, কিন্তু কী হচ্ছে, কেন হচ্ছে, এটা জানা থাকলে অন্তত নিজের জীবনের সিদ্ধান্তগুলো অন্যের হাতে পুরোপুরি ছেড়ে দিতে হয় না।

তাহলে উপায় কী:

উপায় ঘৃণা না, উপায় হলো সচেতন দূরত্ব। রাজনীতিকে ঘৃণা করে আপনি রাজনীতি থেকে মুক্তি পাবেন না। বরং রাজনীতিকে বুঝে, একটু দূরত্ব রেখে, নিজের জায়গাটা ধরে রাখলেই রাজনীতি আপনাকে ব্যবহার করতে পারবে না।

জানা: সব খবর দেখতে হবে না, কিন্তু নিজের জীবনের সাথে জড়িত সিদ্ধান্তগুলো জানা। যেমন, ট্যাক্স, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা।

প্রশ্ন করা: কোনো নেতা বা দলকে অন্ধভাবে বিশ্বাস না করে প্রশ্ন করা। সে যেই দলেরই হোক।

ছোট পরিসরে থাকা: বড় রাজনীতি করতে হবে না। নিজের মহল্লা, নিজের কমিউনিটি, নিজের পরিবারে ন্যায়ের পক্ষে দাঁড়ানোও রাজনীতি। আর এটাই সবচেয়ে টেকসই রাজনীতি।

Address

21 Deepglade Crescent, Toronto, M2J 1B3, Ontario, Canada

Contacts

Email: support@answer2know.com
Website: www.answer2know.com
Tel: 1-416-302-8431

Copyright©Answr2Know: Contents on this site can not be copied in whole or in part without prior written consent from the owner. Posts may be used only with owner's permission. (Email- support@answer2know.com)