বাংলাদেশী যুব মনোভাব বনাম যুব দৃষ্টিভঙ্গি

আজকের বাংলাদেশী তরুণরা আশাবাদ ও অধৈর্যের মিশ্রন মূর্ত করে। তাদের আচরণে দুটি স্তর উঠে আসে: 'মনোভাব' এবং 'দৃষ্টিকোণ।' মনোভাব একটি তরঙ্গের মতো কাজ করে, উত্তেজনা সৃষ্টি করে এবং পরিবর্তনের সূচনা করে, যখন দৃষ্টিভঙ্গি বর্তমান হিসাবে কাজ করে, ধৈর্য ও বোঝাপড়াকে উৎসাহিত করে। উভয় উপাদান অপরিহার্য; কোনটি অন্যটি ছাড়া কার্যকরভাবে কাজ করে না।

SELF-GROWTH AND DECISION-MAKING

Mozammel Khan

আজকের বাংলাদেশি তরুণরা একই সঙ্গে সবচেয়ে আশাবাদী এবং সবচেয়ে অধৈর্য প্রজন্ম। তরুণদের দিকে তাকালে দুটো আলাদা স্তর চোখে পড়ে। একটা হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া, আরেকটা হলো ভেতরে গেঁথে থাকা ভাবনার কাঠামো। প্রথমটাকে মনোভাব, দ্বিতীয়টাকে দৃষ্টিভঙ্গি। মনোভাব হলো ঢেউ, দৃষ্টিভঙ্গি হলো স্রোত। ঢেউ দেখে মনে হয় সমুদ্র অস্থির, কিন্তু স্রোতই আসলে সমুদ্রকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা ঠিক করে। মনোভাব উত্তেজিত করে, দৃষ্টিভঙ্গি অপেক্ষা করায়। একটা বদল আনতে চায়, আরেকটা বদলের কারণ বুঝতে চায়। মনোভাব শুরু করাবে, দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত নিয়ে যাবে। দুইটাই লাগবে, একটা ছাড়া আরেকটা অচল।

মনোভাব কী:

মনোভাব: আবেগ, পরিবেশ আর মুহূর্তের চাপ থেকে তৈরি হয়। এটা দ্রুত বদলায়। বাংলাদেশী যুব মনোভাবে এখন যা বেশি দেখা যায়, তা হলো - অধৈর্য, স্পষ্টবাদিতা আর দ্রুত প্রতিক্রিয়া। অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদ করতে চায়। চাকরি, পরীক্ষা, ভিসা, দ্রব্যমূল্য নিয়ে হতাশা প্রকাশ করে। সামাজিক মাধ্যমে মতামত দিতে ভয় পায় না, যদিও অনেক সময় সেই মতামত গভীরভাবে ভেবে দেখা হয় না। মনোভাব তৈরি হয় সামাজিক মাধ্যম, বন্ধুদের চাপ আর দৈনন্দিন হতাশা থেকে।

দৃষ্টিভঙ্গি কী:

দৃষ্টিভঙ্গি: শিক্ষা, জীবনের অভিজ্ঞতা, মূল্যবোধ আর দীর্ঘমেয়াদি চিন্তা থেকে তৈরি হয়। এটা ধীরে বদলায়, কিন্তু একবার গড়ে উঠলে সহজে নড়ে না। দৃষ্টিভঙ্গি তৈরি হয় লেখাপড়া, ভ্রমণ, কাজের অভিজ্ঞতা আর ব্যর্থতা থেকে। বাংলাদেশী যুব দৃষ্টিভঙ্গিতে এখন নিচের পরিবর্তনগুলী স্পষ্ট:-

· দেশ নিয়ে: দেশকে ভালোবাসে, কিন্তু ব্যবস্থার প্রতি আস্থা কম।

· পরিচয় নিয়ে: বাঙালি সংস্কৃতি ধর্মীয় পরিচয়, আর আধুনিক জীবনকে একসাথে রাখতে চায়।

· চাকরি ও নিরাপত্তা সবার আগে: তরুণদের প্রধান চাওয়া চাকরির সুযোগ, সুশাসন আর ভয় ছাড়া কথা বলার স্বাধীনতা।

· ভবিষ্যৎ নিয়ে: শুধু সরকারি চাকরি নয়, ব্যবসা, ফ্রিল্যান্সিং, কনটেন্ট তৈরি, প্রযুক্তি, এসবকেও সম্মানজনক ক্যারিয়ার মনে করে। বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেকে দেখে, শুধু স্থানীয় চাকরিপ্রার্থী হিসেবে না।

· মূল্যবোধে জোর: সোশ্যাল মিডিয়ায় আলোচনায় বারবার উঠে আসে সততা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস আর শেখার আগ্রহের কথা। অনেকেই মনে করে, শুধু নেতৃত্ব নয়, সততা ছাড়া বাকিগুলোর মূল্য কম।

· অন্ধ রাজনীতি থেকে সরে আসার চাওয়া: রাজনীতিতে আগ্রহ বেশি, আস্থা কম, চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যুবকরা মনে করে, রাজনৈতিক পরিচয়ের পেছনে সময় নষ্ট না করে শিক্ষা, দক্ষতা আর ব্যবসায় মন দেওয়া উচিত। আগে নিজের জীবন গড়ে, তারপর জ্ঞান দিয়ে দেশের সেবা করা উচিত।

তরুণরা মুখে হয়তো খুব রাগী, কঠোর কথা বলে, কিন্তু জীবনের সিদ্ধান্তের সময় দেখা যায় সে বেশ বাস্তববাদী। বিদেশে পড়তে যায়, কিন্তু পরিবারের জন্য টাকা পাঠায়। ধর্ম নিয়ে তর্ক করে, কিন্তু বন্ধুর বিপদে ধর্ম না দেখে পাশে দাঁড়ায়। চাকরি নিয়ে হতাশ, কিন্তু পাশাপাশি ছোট ব্যবসা শুরু করে। তারা আর শুধু মানিয়ে নিতে চায় না, তারা বুঝে শুনে নিজের পথ বেছে নিতে চায়। এই প্রজন্ম আগের চেয়ে বেশি সচেতন, স্বাধীনচেতা আর ভবিষ্যৎমুখী। বাংলাদেশের তরুণ প্রজন্ম রাজনীতি নয়, ভবিষ্যৎ নিয়ে ভাবে। তারা অন্ধ বিশ্বাস নয়, প্রমাণ আর কাজে বিশ্বাস করে।

Address

21 Deepglade Crescent, Toronto, M2J 1B3, Ontario, Canada

Contacts

Email: support@answer2know.com
Website: www.answer2know.com
Tel: 1-416-302-8431

Copyright©Answr2Know: Contents on this site can not be copied in whole or in part without prior written consent from the owner. Posts may be used only with owner's permission. (Email- support@answer2know.com)