বাংলাদেশের তরুণরা চাকরি নয়, কাজ বানাতে চায় - নিজের এবং দশজনের

পূর্ববর্তী প্রজন্ম চাকরিকে নিরাপদ হিসেবে দেখত, কিন্তু বর্তমান প্রজন্মদেখেছে, চাকরি থাকলেও নিরাপত্তা থাকে না। কোম্পানি বন্ধ, চুক্তি শেষ। তাই, তরুণরা চাকরির জন্য অপেক্ষা না করে তাদের নিজস্ব কাজ তৈরি করতে বেছে নিচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে, প্রত্যন্ত অঞ্চলে থাকা লোকেরাও অনলাইনে পণ্য বিক্রি করতে বা দক্ষতা শিখতে, দেখতে পারে। তারা তাদের সময় এবং সিদ্ধান্তের উপর স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ চায়।

FAMILY AND RELATIONSHIPS

Mozammel Khan

নতুন প্রজন্ম কেন আলাদা:

আগের প্রজন্ম চাকরিকে মনে করত নিরাপত্তা। এই প্রজন্ম দেখেছে, চাকরি থাকলেও নিরাপত্তা থাকে না। কোম্পানি বন্ধ হয়, চুক্তি শেষ হয়, বেতন বাড়ে না।তাই তরুণরা ভাবছে চাকরি না পেলে বসে থাকব কেন, কাজ বানিয়ে নিবো। নিজের জন্য তো বটেই, আরও দশজনের জন্য। এখন ইন্টারনেটের মাধ্যমে গ্রামের ছেলেটাও দেখছে, ঢাকার বাইরে বসেও কেউ ডিজাইন বেচছে, কেউ মধু বেচছে, কেউ ইউটিউব থেকে শিখে মাছ চাষ করছে। তারা তাদের সময় এবং সিদ্ধান্তের উপর স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ চায়। পুরানো প্রজন্মের ভূমিকা তাদের সাহস দেওয়া। তরুণদের আশ্বস্ত করা, চাকরি না পেলে তুমি ব্যর্থ না, তুমি চাইলে কাজের মালিকও হতে পারো।

চাকরি নয় - কাজ বানানো:

চাকরির বাজার সীমিত, এটা সবাই জানে। কিন্তু সমস্যা তো সীমিত না। গ্রামে ভালো বাজার নেই, শহরে ভালো ডেলিভারি নেই, কৃষকের পণ্য নষ্ট হয়, দোকানদারের হিসাব এলোমেলো। তরুণরা এখন এই সমস্যাগুলোকেই সুযোগ হিসেবে দেখছে, যেমন - ফ্রিল্যান্সিং, ছোট কারখানা, এগ্রো প্রসেসিং, ডিজিটাল সার্ভিস, হস্তশিল্প, টিউশন প্ল্যাটফর্ম।

বাধা কোথায়:

পরিবারের চাপ: বিসিএস বা সরকারি চাকরি না হলে অনেক পরিবার এখনো উদ্যোগকে ঝুঁকি মনে করে।

পুঁজি আর ভয়: টাকা নেই, ব্যর্থ হলে কী হবে, এই ভয়েই অনেকে শুরুই করে না।

সম্মানের ধারণা: ছোট কাজকে ছোট করে দেখার অভ্যাসটা এখনো রয়ে গেছে।

এই তিনটা না ভাঙলে শুধু অনুপ্রেরণা দিয়ে হবে না।

একজন থেকে দশজনের কাজ বানানোর বাস্তব রাস্তা:

দশজনের কাজ মানে দশজনকে বেতন দেওয়া না, দশটা পরিবারের চলার রাস্তা বানানো। যেমন:-

কৃষি প্রক্রিয়াকরণ: একজন আম, টমেটো বা মসলা প্রসেস করা শুরু করলে কৃষক, বাছাই করা, প্যাকেট করা, ডেলিভারি দেওয়ার লোক লাগে।

বুটিক বা গার্মেন্টস: একজন ডিজাইন করলে কাটিং, সেলাই, আয়রন, ছবি তোলা, অনলাইনে বিক্রি, সব মিলিয়ে একটা দল লাগে।

ডিজিটাল সার্ভিস টিম: একজন যদি বিদেশি ক্লায়েন্টের কাজ আনে, তার সঙ্গে ডিজাইনার, ভিডিও এডিটর, কন্টেন্ট লেখক, হিসাব রাখার লোক যুক্ত হয়।

দেশি পণ্যের অনলাইন দোকান: নকশি কাঁথা, মাটির জিনিস, মধু, শুঁটকি। একজন অনলাইনে বেচা শুরু করলে কারিগর, ফটোগ্রাফার, কুরিয়ার সবাই কাজ পায়।

স্কিল সেন্টার: একজন কম্পিউটার বা ইংরেজি শেখাতে শুরু করলে আরও শিক্ষক, ম্যানেজার, প্রচারের লোক লাগে।

চাকরি খোঁজা মানে অন্যের দেওয়া সুযোগের জন্য অপেক্ষা করা। কাজ বানানো মানে নিজের সুযোগ নিজে তৈরি করা। আর সেই সুযোগ যখন দশজনের হয়, তখন সেটা আর শুধু ব্যবসা থাকে না, একটা অর্থনীতি হয়ে ওঠে - হয়ে যায় সমাজের কাজ।

Address

21 Deepglade Crescent, Toronto, M2J 1B3, Ontario, Canada

Contacts

Email: support@answer2know.com
Website: www.answer2know.com
Tel: 1-416-302-8431

Copyright©Answr2Know: Contents on this site can not be copied in whole or in part without prior written consent from the owner. Posts may be used only with owner's permission. (Email- support@answer2know.com)