আত্ম-অনুসন্ধান হলো - যা পেয়েছি আর যা হারিয়েছি, দুটো মিলিয়েই আমি

আত্ম-আবিষ্কার নিজেকে হারানোর জন্য নয়, বরং সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়া। এটা শুরু হয় প্রশ্ন দিয়ে, "আমি কে?" আত্ম-অন্বেষণের মাধ্যমে, আমরা বুঝতে পারি যে আমরা নিজেদের প্রকৃত কর্তা নই। যদিও আমাদের দেহ এবং মন আমাদের, তারা সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে নয়; আমরা বয়স্ক হই, দুর্বল হয়ে পড়ি, এবং আমাদের চিন্তাভাবনা সবসময় পরিবর্তিত হয়। কে এই পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করে? আমরা সেই প্রক্রিয়াগুলি তৈরি না করেই শ্বাস নিই এবং ঘুমাই। এই নির্ভরতা আমাদের অস্তিত্বের পিছনে একজন বৃহত্তর স্রষ্টাকে প্রকাশ করে।

Mozammel Khan

11/24/20261 মিনিট পড়ুন

আত্ম-অনুসন্ধান - নিজেকে হারিয়ে ফেলা নয়, নিজের ভেতরে স্রষ্টাকে খুঁজে পাওয়া। "আমি কে?" প্রশ্ন দিয়ে অনুসন্ধান শুরু হয়। নিজেকে জানতে গিয়ে মানুষ বুঝতে পারে, সে নিজে নিজের মালিক নয়। শরীরটা তার, মনটা তার, কিন্তু কোনোটাই পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই। বয়স বাড়ে, শক্তি কমে, চেহারা পাল্টায়। মনও বদলায়। এই পরিবর্তনগুলি পর্যবেক্ষণকারী কে? আমি শ্বাস নিই, কিন্তু শ্বাসের প্রক্রিয়াটা আমি বানাইনি। আমি ঘুমিয়ে পড়ি, আবার জেগে উঠি, কিন্তু এই জেগে ওঠার সুইচটা আমার হাতে নেই। এই নির্ভরতাই ইঙ্গিত দেয়, আমাদের অস্তিত্বের পিছনে আরও বড় স্রষ্টা আছে।

আত্ম-উপলব্ধি মানে কী:

আত্ম-অনুসন্ধান আত্মকেন্দ্রিকতা নয়,কোন প্রমাণ পাওয়া নয়, যুক্তি দিয়ে স্রষ্টাকে ধরে ফেলাও নয়। নিজেকে খুঁজতে খুঁজতে নিচের তিনটি জিনিস একসাথে ঘটে যাওয়া।

বোঝা: আমি স্বয়ংসম্পূর্ণ নই, আমি কারো দেওয়া জীবন নিয়ে বেঁচে আছি।

অনুভব করা: এই নির্ভরতার মধ্যে ভয় নয়, এক ধরনের আশ্রয় আছে। যেমন শিশু বাবা মায়ের কোলে নিশ্চিন্ত থাকে।

বদলে যাওয়া: এই বোধের পর মানুষ আগের মতো অহংকার করে না। অন্যের প্রতি নরম হয়। জীবনের ছোট ছোট ঘটনাতেও অর্থ খুঁজে পায়।

আত্ম-অনুসন্ধান করলে তিনটি স্তর খুলে যায়:

শরীর: যা কিছু জন্ম নেয়, বড় হয়, ক্ষয় হয়। এটা আমি ব্যবহার করি, কিন্তু এটাই পুরো আমি নয়।

মন: চিন্তা, স্মৃতি, আবেগ, ইচ্ছা। এটা খুব চঞ্চল। এক মুহূর্তে আনন্দ, পরের মুহূর্তে ভয়।

চেতনা: যা শরীর আর মনের ওঠানামা দেখে, কিন্তু নিজে ওঠানামা করে না। গভীর ঘুমেও, স্বপ্নেও, জাগরণেও ধারাবাহিক আমি বোধ থেকে যায়।

আত্ম-অনুসন্ধান - জীবনের দিকে ফিরে তাকানো:

আত্ম অনুসন্ধান শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। পেছনে ফিরে নিজের জীবনটা দেখা। আপনি ভেবেছিলেন এইবার আর হবে না, অথচ হয়ে গেছে। ভেবেছিলেন এই কষ্ট থেকে আর বের হতে পারবেন না, অথচ বের হয়েছেন। কে আপনাকে টেনে তুলেছিল? আপনি পরিকল্পনা করেছিলেন একরকম, জীবনে ঘটেছে আরেক রকম। একটা অদৃশ্য হাত যেন বারবার আপনাকে সামলে দিয়েছে। এই সামলে নেওয়া দেখতে পাওয়াই স্রষ্টাকে চেনার পথ। স্রষ্টাকে খুঁজতে আকাশের দিকে তাকাতে হয় না। নিজের অতীতের দিকে তাকালেই বোঝা যায়, আমি একা একা এতদূর আসিনি - আমার সাথে স্রষ্টাও আছে।

Address

21 Deepglade Crescent, Toronto, M2J 1B3, Ontario, Canada

Contacts

Email: support@answer2know.com
Website: www.answer2know.com
Tel: 1-416-302-8431

Copyright©Answr2Know: Contents on this site can not be copied in whole or in part without prior written consent from the owner. Posts may be used only with owner's permission. (Email- support@answer2know.com)