অহং শুনতে দেয় না - তাই শেখা থেমে যায়

অহং শুনতে দেয় না, বলে আমি সব জানি, প্রমাণ করতে চায়, শুনতে এবং বুঝতে চায় না। মন বন্ধ করে দেয় - তাই শেখা থেমে যায়। সে ক্ষমা চাইতে দেয় না, শিখতে দেয় না, মাথা নত করতে দেয় না। অথচ, জীবনের সব বড় শিক্ষা শুরু হয় মাথা নত করা থেকেই। অহং মানুষকে একা করে দেয়, কারণ কেউ তার পাশে ছোট হয়ে থাকতে চায় না।

SELF-GROWTH AND DECISION-MAKING

Mozammel Khan

অহং শুনতে দেয় না, বলে আমি সব জানি, প্রমাণ করতে চায়, শুনতে এবং বুঝতে চায় না। মন বন্ধ করে দেয় - তাই শেখা থেমে যায়। সে ক্ষমা চাইতে দেয় না, শিখতে দেয় না, মাথা নত করতে দেয় না। অথচ, জীবনের সব বড় শিক্ষা শুরু হয় মাথা নত করা থেকেই। অহং মানুষকে একা করে দেয়, কারণ কেউ তার পাশে ছোট হয়ে থাকতে চায় না।

আমাদের নিজেকে জানার পথে সবচেয়ে বড় বাধা বাইরের কেউ নয়, ভেতরের অহং। অহং চায় সবকিছুর মালিক হতে। আমি করেছি, আমি জানি, আমি ঠিক। এই আমি যত শক্ত হয়, স্রষ্টার জায়গা তত ছোট হয়ে যায়। কারণ অহং বলে, আমি যথেষ্ট। আর আত্ব-অনুসন্ধান বলে, আমি যথেষ্ট নই।

দুঃখ, অসুস্থতা, আপনজন হারানো, ব্যর্থতা, মানুষকে বেশি স্রষ্টার কাছে নিয়ে যায়। যতক্ষণ সব ঠিক থাকে, মনে হয় আমিই সব সামলাচ্ছি। যখন হাতের বাইরে চলে যায়, তখনই মানুষ সত্যিকারে বোঝে, তার নিয়ন্ত্রণ কতটুকু। এটা শাস্তি নয় - পর্দা সরে যাওয়া। অহং ভেঙে গেলে যে শান্তি তৈরি হয়, সেই শান্তিতেই আত্ব-উপলব্ধি জন্ম নেয়।

অহং এর ভয়টা ভুল প্রমাণিত হওয়ার ভয় না। ভয়টা হলো, আমি যদি এই জায়গায় ভুল হই, তাহলে আমি ছোট হয়ে গেলাম, এই ভয়। অহং ভুলকে তথ্য হিসেবে দেখে না, দেখে পরিচয়ের উপর আঘাত হিসেবে। অহং শুনতে পারে না, কারণ তার ভিত্তিটাই অন্যের স্বীকৃতির উপর দাঁড়িয়ে থাকে।

অহং এসেছে- তা ধরার উপায়:

শরীরে টান লাগে: কথা শুনতে শুনতে ভেতরে অস্থির লাগে, মাঝখানে থামিয়ে দিতে ইচ্ছা করে।

আমি তো জানি, ভাব আসে: পুরো কথা শেষ হওয়ার আগেই মনে হয়, এটা তো জানা কথা।

জেতার ইচ্ছা জাগে: বোঝার ইচ্ছার চেয়ে তর্কে জেতার ইচ্ছা বড় হয়ে যায়।

এই তিনটা দেখা দিলেই বুঝবেন, এখন আর শেখা হচ্ছে না, পাহারা দেওয়া হচ্ছে।

Address

21 Deepglade Crescent, Toronto, M2J 1B3, Ontario, Canada

Contacts

Email: support@answer2know.com
Website: www.answer2know.com
Tel: 1-416-302-8431

Copyright©Answr2Know: Contents on this site can not be copied in whole or in part without prior written consent from the owner. Posts may be used only with owner's permission. (Email- support@answer2know.com)