বাংলাদেশের রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে তরুণদের অবস্থান

শূন্য প্রতিশ্রুতিতে ক্লান্ত তরুণরা এখন রাজনীতির কাছে প্রমাণ চায়। তারা জবাবদিহিতা এবং বাস্তব অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে বাক-বিতণ্ডার উপর দৃঢ় পদক্ষেপ চায়। 2024 সালের জুলাইয়ের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলন তাদের রাজনৈতিক চেতনায় পরিবর্তন চিহ্নিত করে, শিক্ষা, কর্মসংস্থান, শাসন এবং জবাবদিহিতার জন্য তাদের প্রত্যাশার উপর জোর দেয়। তারা তরুণরা চায় অবাধ সুষ্ঠু নির্বাচন, দুর্নীতি দূর করা, জবাবদিহিমূলক শাসন, স্বচ্ছ প্রতিষ্ঠান, মানসম্মত শিক্ষা আর কর্মসংস্থানমুখী দক্ষতা।

PRACTICAL LIFE EDUCATION

Mozammel Khan

তিতে ক্লান্ত তরুণরা এখন রাজনীতির কাছে প্রমাণ চায়। তারা জবাবদিহিতা এবং বাস্তব অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে বাক-বিতণ্ডার উপর দৃঢ় পদক্ষেপ চায়। 2024 সালের জুলাইয়ের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলন তাদের রাজনৈতিক চেতনায় পরিবর্তন চিহ্নিত করে, শিক্ষা, কর্মসংস্থান, শাসন এবং জবাবদিহিতার জন্য তাদের প্রত্যাশার উপর জোর দেয়। তারা তরুণরা চায় অবাধ সুষ্ঠু নির্বাচন, দুর্নীতি দূর করা, জবাবদিহিমূলক শাসন, স্বচ্ছ প্রতিষ্ঠান, মানসম্মত শিক্ষা আর কর্মসংস্থানমুখী দক্ষতা।

প্রতিশ্রুতিতে মন না ভরার কারণ:

তরুণরা প্রতিশ্রুতি যাচাই করতে পারে। ঘোষণা দেওয়ার পরদিনই তারা দেখে নেয় রাস্তাটা হয়েছে কি না, নিয়োগটা স্বচ্ছ হয়েছে কি না, এলাকায় চাঁদাবাজি কমেছে কি না। ফেসবুক, ভিডিও, স্ক্রিনশট, সবই এখন প্রমাণের খাতা। তাই রাজনীতি তাদের কাছে আর বক্তৃতার প্রতিযোগিতা নয়। এটা ট্র্যাক রেকর্ডের প্রতিযোগিতা। কে কত সুন্দর বলল, সেটা নয়। কে কতটুকু করে দেখাল, সেটাই তাদের প্রশ্ন।

প্রমাণ বলতে তারা কি বুঝায়:

শিক্ষায় প্রমাণ: শুধু সার্টিফিকেট নয়, শেখা চায়। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্ব (৫৫ লাখের ও বেশী) ২৮ শতাংশের বেশি। তাই তরুণরা চায় অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা।

চাকরিতে মেধা: চাকরিতে পরিচিতি,স্বজনপ্রীতি, টাকা বা নেতার সুপারিশ নয়, যোগ্যতা আর কাজের সক্ষমতার ভিত্তিতে মেধায় চাকরি চায়।

চাঁদাবাজি আর দুর্নীতি বন্ধ: তরুণদের চাওয়ার তালিকায় আছে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে চাঁদাবাজি, দুর্নীতি করে, টেন্ডারে কারচুপি,ঘুষ , নিয়োগে স্বজনপ্রীতি, সরকারি জমি বা ত্রাণের মাল আত্মসাৎ বন্ধ করা।

এলাকায় প্রমাণ: ঢাকার মঞ্চের ভাষণ নয়, নিজের মহল্লার বাস্তবতা। রাস্তা হয়েছে কি না, বাজারে চাঁদাবাজি কমেছে কি না, চাকুরী নিয়োগের পরীক্ষায় মেধাবীরা বাদ পড়ছে কি না, সেটাই তাদের কাছে রাজনীতি।

কথা এবং টাকার হিসাব: উন্নয়নের গল্প নয়, বাজেটের হিসাব চাই। কোন প্রকল্পে কত টাকা গেল, কাজটা কতদূর হলো, কে দায়িত্বে ছিল। হিসাব ছাড়া উন্নয়নকে তারা আর বিশ্বাস করে না।

অংশগ্রহণে প্রমাণ: তরুণরা শুধু ভোটার হতে চায় না, সিদ্ধান্তেও থাকতে চায়। তারা চায় শাসন আর সংস্কার প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ। ভোটের আগে সবাই আপনজন সাজে, ক্ষমতায় গেলে বদলে যায়। তাদের চাওয়ার তালিকায় আছে নারীদের নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, রাজনৈতিক সম্প্রীতি।

ভয় ছাড়া কথা বলা: চাকরি আর উন্নয়নের পাশাপাশি তাদের বড় চাওয়া মত প্রকাশের স্বাধীনতা আর রাজনৈতিক হয়রানি ছাড়া বাঁচা।

Address

21 Deepglade Crescent, Toronto, M2J 1B3, Ontario, Canada

Contacts

Email: support@answer2know.com
Website: www.answer2know.com
Tel: 1-416-302-8431

Copyright©Answr2Know: Contents on this site can not be copied in whole or in part without prior written consent from the owner. Posts may be used only with owner's permission. (Email- support@answer2know.com)